জিরো বাউন্ডারি কবিতার সপ্তম সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট সেপ্টেম্বর মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

ফিরোজ আখতার



কল্পকবিতা ১

পৃথিবী ছেড়েছে শেষ মহাকাশ যান'টি
কয়েক'শো বছর হলো ৷
পৃথিবী এখনো ধূসর ও বিবর্ণ
নীল'টুকু হারিয়ে গেছে কবেই তার দেহতল থেকে ৷






কল্পকবিতা ২


তবুও, মহাযানের কৃত্রিম গাছপালাগুলি
শিকড় বিস্তার করে : ছুঁতে চায় নীলগ্রহের ত্বক ৷
মুখ ফিরিয়ে থাকে নীলগ্রহ : নীরব অভিমানে ।
গাছপালাগুলি-ও যন্ত্র যে, সবুজগুলো কৃত্রিম
মখমলে ক্লোরফিলের সার্কিটে সন্নিবিষ্ট ৷







No comments:

Post a Comment